সন্তানরা ভরণপোষণ দেয়ায় আত্মহত্যা করলেন বাবা

  • আপডেট টাইম : মে ২৯ ২০২১, ০৭:৩৬
  • 669 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৯ ২০২১, ০৭:৩৬
  • 669 বার পঠিত
সন্তানরা ভরণপোষণ দেয়ায় আত্মহত্যা করলেন বাবা
২

সন্তানরা ঠিকমত ভরণপোষণ না দেওয়ায় মহেন্দ্র বাড়ৈ (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ মে) বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈ প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ও তার এক সন্তান বর্তমানে ভারতে রয়েছেন। বাড়িতে তার প্রথম পক্ষের দুই ছেলে এবং ছেলের বউ থাকলেও তারা ভরণপোষণ দিতেন না। এমনকি মহেন্দ্র বাড়ৈকে ঠিকমতো খাবারও দিতেন না। তাই মহেন্দ্র সন্তানদের ওপর অভিমান করে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঁঠাল গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী হোসেন ঘটনাস্থল থেকে মহেন্দ্র বাড়ৈর মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহেন্দ্র বাড়ৈর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের মৃত ধীরেন গুপ্তের ছেলে বিরেণ গুপ্ত (৬০) পারিবারিক কলহের কারণে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
Google Newsগুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।

বিরেন গুপ্তের ভাইয়ের ছেলে রমেন গুপ্ত জানান, পারিবারিক অশান্তির কারণে বিরেন গুপ্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581