সন্তানের সামনে স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়া সেই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৬:০৭
  • 793 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ০৬:০৭
  • 793 বার পঠিত
সন্তানের সামনে স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়া সেই যুবক গ্রেফতার
২

বানারীপাড়া:: বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে তিন বছরের শিশু সন্তানের সামনে স্ত্রীর পায়ের রগ কাটা মামলার আসামী রাসেল বালীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে ওসি মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সোমবার সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্বরোচিত এ ঘটনার এক মাস ৫ দিন পরে পুলিশ রাসেল বালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডে দুলাল বালীর বাসার সামনের রাস্তায় শিশু সন্তানের সামনে গৃহবধূ হ্যাপীর পায়ের রগ কেটে দেন স্বামী রাসেল বালী। এ বর্বরতায় রাসেলকে তার পিতা হাসান বালী সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ হ্যাপীকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় ৪ অক্টোবর রবিবার রাতে আহত ওই গৃহবধূ হ্যাপীর পিতা আঃ রাজ্জাক হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী রাসেল (৩২) শ্বশুর হাসান বালী (৬৫), শাশুড়ী খাদিজা বেগম (৫৫) ও চাচাতো দেবর জসিমকে (৩০) আসামী করে মামলা দায়ের করেন।

এদের মধ্যে মামলা দায়েরের পরে ওই দিন গভীর রাতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসামী জসিমকে (৩০) গ্রেফতার করে। ৫ অক্টোবর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়।

উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেল’র সঙ্গে একই এলাকার আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে হ্যাপীর ১০ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রিমি (৯) ও রাতুল ( ৩) নামের দু’টি সন্তান রয়েছে। আহত হ্যাপীর পরিবার সূত্রে জানা গেছে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হ্যাপীকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো রাসেল। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে হ্যাপী তার স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকী টাকার জন্য তার ওপর নির্যাতন অব্যাহত থাকে। হ্যাপী জরায়ু সমস্যার কারনে চিকিৎসা করানোর জন্য স্বামী রাসেলকে বার বার অনুরোধ করার পরে ২ অক্টোবর শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে শুধু আলট্রাসনোগ্রাম করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে অসহ্য যন্ত্রনায় কাতর হ্যাপী উন্নত চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ করার পরেও সে চিকিৎসা করাতে অস্বীকৃতি জানায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581