সরকারী ঢেউটিন আত্মসাতের অভিযোগে এমপি মনিসহ দুইজনের বিরুদ্ধে চার্জ গঠন

  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২০, ০৬:২০
  • 808 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২০, ০৬:২০
  • 808 বার পঠিত
সরকারী ঢেউটিন আত্মসাতের অভিযোগে এমপি মনিসহ দুইজনের বিরুদ্ধে চার্জ গঠন
২

জালাল আহমেদ, পটুয়াখালী প্রতিনিধিঃ ত্রানের ঢেউটিন আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর স্পেশাল জজ আদালতে জাতীয় সংসদের সাবেক এমপি নুরুল ইসলাম মনি ও তার ভাই জামাল হোসেন এর বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। গতকাল ২৫ অক্টোবর রবিবার পটুয়াখালীর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু নাসের মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ চার্জ গঠন করেন।
জানাগেছে, জাতীয় সংসদ বরগুনা -২ (পাথরঘাটা-বামনা) আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি এর বিরুদ্ধে বিগত বিএনপি সরকারের সময় গত ২৫.০৯.২০০৪ থেকে ২৮.০৩.২০০৬ ইং তারিখের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ঢেউটিন বরাদ্ধের নীতিমালা নির্দেশ ভঙ্গকরে স্বীয় ক্ষমতার অপব্যবহার পূর্বক তার পিতা মৃত মুজাহার উদ্দিন নামীয় কলেজের নামে সাবেক এমপি নুরুল ইসলাম মনি উক্ত কলেজের প্রভাষক দ্বিপেন কুমার বিশ^াস এর উপর চাপ প্রয়োগকরে ৮৭ বান ঢেউটিন প্রাপ্তি স্বীকার রেজিস্ট্রারে জোরপূর্বক স্বাক্ষর করাইয়া ৫০ বান টিন ত্রানের ঢেউটিন টাকায় সরকারী রেটে মূল্য প্রতিবানে ২,৫০০ টাকা করে ৫০ বান অর্থাৎ ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রতারনার মাধ্যমে পরস্পর যোগমাজসে ক্ষমতার অপব্যবহার পূর্বক উত্তোলন করে ঢেউটিন আত্মসাত করায় তার বিরুদ্ধে দঃবিঃ ৪০৯,৪০৭,৪২০,৪৬৭,৪৬৮ ও ৪৭১ ধারায় এবং তৎসহ দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় এবং তার ভ্রতা মোঃ জামাল হোসেন এমপি নুরুল ইসলাম মনির প্রভাবে প্রভাবিত হয়ে একই কলেজের প্রভাষক দ্বিপেন কুমার বিশ^াসের দ্বারা প্রাপ্তি স্বীকার রেজিস্ট্রারে স্বাক্ষর জাল করাইয়া ২৩ বান ত্রানের ঢেউটিন প্রতিবান ২,৫০০ টাকা করে মোট ৫৭,৫০০টাকা প্রতারনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার পূর্বক উত্তোলন করে ২৩ বান ঢেউটিন আত্মসাত করার অভিযোগে একই আইনের ৪০৬,৪২০,৪৬৭,৪৬৮,৪৭১ ধারায় শাস্তি যোগ্য অপরাধ মর্মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিজ্ঞ আদালত।
উক্ত মামলাটি দুদকের পক্ষে পিপি আরিফুল হক টিটো এবং আসামী পক্ষে এ্যাডভোকেট শংকর লাল কর্মকার ও এ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল শুনানী করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581