সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২০, ০৬:৫৬
  • 795 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২০, ০৬:৫৬
  • 795 বার পঠিত
সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
৫

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আউয়াল দম্পতির পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান।

এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, তিন মামলায় তাদের জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ৭ জানুয়ারি পিরোজপুর আদালতে হাজির হয়ে আট সপ্তাহের জামিন নেন আউয়াল দম্পতি। ওই জামিন শেষ হলে গত ৩ মার্চ তাঁরা জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের আবেদন খারিজ করে কারাগারে পাঠানো আদেশ দেন। ওই আদেশের পরপরই ওই জেলা জজকে বদলি করা হয়। এর পর ওইদিন বিকেলেই ফের জামিন আবেদন করেন আউয়াল দম্পতি। ভারপ্রাপ্ত জেলা জজ (যুগ্ম জেলা জজ) নাহিদ নাসরিন তাঁদের জামিন মঞ্জুর করেন। ওই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই জামিন বাতিল চেয়ে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করে দুদক।

গত বছর ৩০ ডিসেম্বর দুদক আউয়ালের বিরুদ্ধে তিন মামলা করে। একটি মামলায় আউয়ালের স্ত্রীকে আসামি করা হয়। মামলায় পিরোজপুর জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখল করে দ্বিতল পাকা ভবন নির্মাণ করে তা পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দেওয়ার অভিযোগ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581