সারাদেশে বই উৎসব আজ

  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ০২:৩৪
  • 1105 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ০২:৩৪
  • 1105 বার পঠিত
সারাদেশে বই উৎসব আজ
২

বছরের প্রথম দিনটিতে সব শিক্ষার্থীদের মাঝে নতুন বইয়ের আমেজ  ছড়িয়ে দিতে আজ জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বই উৎসবের উদ্বোধন করেছেন। বুধবার প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ও মাধ্যমিক পর্যায়ে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার মাধ্যমে শুরু হবে উৎসব।

২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ী স্তরের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে সরকার।

প্রতিবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হলেও এবার মাধ্যমিক পর্যায়ের বই উৎসব হবে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে। গত বছরের মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পৃথকভাবে উৎসব পালন করা হবে দেশের প্রতিটি জেলায়।

২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

এ বছর প্রাথমিক স্তরের ২ কোটি ২ লাখ ৮৪ হাজার ৫১ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি পাঠ্যপুস্তক এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ ৭১ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮ টি আমার বই ও ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮ টি অনুশীলন খাতা বিতরণ করা হবে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৭৩৫টি আমার বই ও ২৮ হাজার ৭৩৫টি অনুশীলন খাতা এবং ১ম শ্রেণির ৭৪ হাজার ৮৪৭টি, ২য় শ্রেণির ৭৩ হাজার ৬৩৫টি, ৩য় শ্রেণির ২৪ হাজার ১৫১টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। আপদকালীন জরুরি প্রয়োজনে উপজেলা-থানা পর্যায়ে বাফার স্টকে ২ শতাংশ বই বরাদ্দ রাখা আছে।

মাধ্যমিক স্তরে ও মাদরাসার দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। ইবতেদায়ী (মাদরাসার প্রাথমিক) স্তরের জন্য ছাপানো হয়েছে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি বই। এসএসসি ভোকেশনালের জন্য ১৬ লাখ ৩ হাজার ৪১১টি বই। এইচএসসি বিএম ভোকেশনালের জন্য ২৭ লাখ ৬ হাজার ২৮টি বই এবং দাখিল ভোকেশনালের জন্য ছাপানো হয়েছে এক লাখ ৬৭ হাজার ৯৬৫টি বই।

সূত্র- ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581