সিদ্ধান্তহীনতায় বরিশালের ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ২১:৪৮
  • 870 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২০, ২১:৪৮
  • 870 বার পঠিত
সিদ্ধান্তহীনতায় বরিশালের ব্যবসায়ীরা
৩

জিয়া শাহীন ॥ আগামাী ১০ মে থেকে বরিশালের মার্কেটগুলো শর্ত সাপেক্ষে খুলে যাবে। এ সিদ্ধান্ত বেশ কয়েকদিনের পুরানো। কিন্তু করোনা আতংকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভূগছেন ব্যবসায়ীরা। “আগে জীবন তারপর অর্থ” এমন ভাবনায় তারা ব্যবসা প্রতিষ্ঠান নাও খুলতে পারেন। তাদের এ সিদ্ধান্তহীনতা বাস্তব সিদ্ধান্তে রূপ নিতে পারে কয়েক ঘন্টার মধ্যে। কেননা এরই মধ্যে ঢাকা. সিলেট কুমিল্লাসহ বড় বড় নগরীর মার্কেট/বিপনি বিতান/শপিংমল না খোলার সিদ্ধান্ত চলে এসেছে।
মে মাস জুড়েই দেশে করোনার বিস্তার ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এখন ৬৪ জেলাতেই এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরই মাঝে দীর্ঘ লকডাউনে অচল হয়ে পড়েছে জীবন ব্যবস্থা। সন্তানদের মুখে দুমুটো খাবার তুলে দিতে এরই মধ্যে লকডাউন ভেঙ্গে রাস্তায় রিকসাচালক, অটোচালক, হকাররা। সরকারও অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ১৬ মে পর্যন্ত সরকারী ছুটি বর্ধিত করলেও ১০ মে শপিংমল. ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে চিকিৎসাবীদসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এমন আশংকা করা হচ্ছে। এরই মধ্যে সিলেট বৃহস্পতিবার তাদের মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লাও একই পথে হেটেছে। সবচেয়ে বড় সিদ্ধান্তটি এসেছে আজ। ঢাকার বড় বড় শপিংমল, চকবাজর নিউমর্কেট,মৌচাক খুলছে না। তাহলে বরিশালে কি হবে?
বরিশাল জেলা প্রশাসক এরই মধ্যে ১০ মের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে বেশ কিছু শর্তারোপ করেছেন। কিন্তু নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে স্পষ্ট যে এখানে সামাজিক দুরুত্ব কোনভাবেই বজায় রাখা সম্ভব না। বিশেষ করে মহসিন মার্কেট, সিটি মার্কেট, চক বাজার অন্যতম। দোকানগুলোর মাঝেই নেই সামাজিক দুরত্ব, তো ক্রেতাদের মধ্যে কিভাবে থাকবে? চকবাজারের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা সিদ্ধান্তহীনতায় ভূগছেন। বেশিরভাগ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান না খোলার পক্ষে। চকবাজার মার্কেট সমিতির অন্যতম এক নেতা জানান, বেঁচে থাকলে ব্যবসা করতে পারব। এতবড় রিস্ক এ মার্কেটের অনেকেই নিতে চাচ্ছেন না। এ ব্যাপারে তারা কাল প্রশাসনের সাথে বসবেন। মহসিন মার্কেটের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাসও একই কথা বললেন। আগে জীবন, তারপর ব্যবসা। তিনি জানান এ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী তাদের দোকান না খোলার পক্ষে। আগামীকাল তারা এ নিয়ে জরুরী সভায় বসে সিদ্ধান্ত নেবেন। গীর্জা মহল্লার জেমিনিস এর অন্যতম স্বত্বাধিকারী বাবু জানান, কর্মচারীরাই আসতে চাইছেন না। আর এ ক দিন ব্যবসা করে কতটাকাই বা ব্যবসা করব। বেচে থাকলে অনেক আয় করা যাবে। বরিশাল চেম্বর অব কমার্সের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি সাইদুর রহমান রিন্টু জানান, বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঢাকারমত খোলামেলা নয়। ঢাকা যদি বন্ধ করে দেয় তাহলে এখানকার ব্যবসায়ীদের মনোভাবতো পরিস্কার। তবে এ বিষয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সবাই। পরিস্থিতি বিবেচনা করে তিনি যে সিদ্ধান্ত দেবেন তাই হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581