স্কুল ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : মে ০৪ ২০২৩, ০৭:১৪
  • 241 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২৩, ০৭:১৪
  • 241 বার পঠিত
স্কুল ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ
২

গতকাল সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার যৌথ উদ্যোগে নেত্রকোনার বারহাট্টায় স্কুল ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা হোসাইন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক শানু বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সদস্য লামিয়া সাইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তি বর্মণকে দীর্ঘদিন ধরেই হত্যাকারী কাউসার উত্যক্ত করে আসছিল। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ার জের ধরে স্কুল ছুটির পরে রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করে সন্ত্রাসী কাউসার। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা হাসপাতালে নিলে বিকালে তিনি মৃত্যু বরণ করেন।
বক্তারা আরও বলেন, এই ঘটনা বিছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত এমন ঘটনা বেড়েই চলছে কিন্তু এর প্রতিরোধে রাষ্ট্রের কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাংয়ের মাধ্যমে অসংখ্য কিশোর তাদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। দ্রুত এর প্রতিকারে উদ্যোগী ভূমিকা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ উক্ত সন্ত্রাসীর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে মুক্তি বর্মণের মতো আর কোনো নারী, শিশু কিশোরীর প্রাণ দিতে না হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581