স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ

  • আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২০, ০৫:৫৫
  • 896 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২০, ০৫:৫৫
  • 896 বার পঠিত
স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ
৪

ভারতের স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসাসহ সাতটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব) এ সিদ্ধান্ত নিয়েছে। চ্যানেলগুলোর পরিবেশক জাদু ভিশনের ‘স্বেচ্ছাচারিতার প্রতিবাদে’ তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টারগ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। সে সময় জানানো হয়, সাতদিনের মধ্যে জাদু ভিশন লিমিটেড তাদের দাবি না মানলে স্টার গ্রুপের সাত টিভি চ্যানেল বর্জন করবে।

সে অনুযায়ী, বুধবার আনুষ্ঠানিকভাবে তারা চ্যানেলগুলোকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কোয়াব। এতে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে।

কোয়াব প্রেসিডেন্ট আরও জানান, কোয়াবের বিবৃতি দেয়ার পর ইতোমধ্যে অনেক ক্যাবল অপারেটর স্টার গ্রুপের চ্যানেলগুলো প্রদর্শন বন্ধ করে দিয়েছে। অন্যরাও বন্ধ করার প্রক্রিয়ায় আছেন।

২০১০ সাল থেকে বাংলাদেশে স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, লাইফ ওকে এবং স্টার গোল্ডের বাংলাদেশি পরিবেশক হিসেবে কাজ করছে জাদু ভিশন লিমিটেড।

কোয়াব নেতাদের অভিযোগ, জাদু ভিশন নানা অজুহাতে যখন-তখন বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। গ্রাহকদের জিম্মি করে ক্যাবল টিভি ব্যবসাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জাদু ভিশন লিমিটেডকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে কোয়াব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581