স্ত্রীর গর্ভের সন্তান ‘নষ্ট করে’ আ. লীগ নেতা জেলে, গেল পদও

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৭:৩৪
  • 227 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৩, ০৭:৩৪
  • 227 বার পঠিত
স্ত্রীর গর্ভের সন্তান ‘নষ্ট করে’ আ. লীগ নেতা জেলে, গেল পদও
৪

স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে যাওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইম হাসনাইন খান অর্ককে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসনাইন খান অর্ককে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।

উল্লেখ্য, বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাটপট্রি এলাকার বাসিন্দা সেলিম খানের ছেলে ফাহিম হাসনাইন খান অর্ক। তার সঙ্গে ২ বছর আগে নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা মুনিয়া শারমিন প্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার হাতিরঝিল থানার আমবাগান এলাকায় বসবাস করতেন।

গত ১৭ জানুয়ারি হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী অর্কর বিরুদ্ধে একটি মামলা করেন স্ত্রী মুনিয়া শারমিন প্রিয়া। এতে অভিযোগ তোলা হয়, পানির সঙ্গে মিশিয়ে ওষুধ খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করা, ৫ লাখ টাকা যৌতুক দাবি এবং যৌতুকের টাকা দিতে অপরাগতা জানালে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া।

গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে মহাখালী এলাকার একটি বাসা থেকে অর্ককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মামলার একমাত্র আসামি অর্ককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581