হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ০৫:৫৯
  • 187 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ০৫:৫৯
  • 187 বার পঠিত
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির
৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন।

এদিন বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এসব তথ্য জানান।

তিনি বলেন, আমাদের আমির ডা. শফিকুর রহমান আজ হাসপাতাল ত্যাগ করছেন। তিনি সুস্থ হয়েছেন। উনাকে এখন বাসায় নিয়ে যাবো। এটা বড় ধরনের অপারেশন ছিল। রিকভারি হতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। বাসায় দুই সপ্তাহ রুটিনমাফিক রেস্ট নেবেন। তবে এ সময় তিনি কর্মক্ষম থাকবেন, বাসা থেকে আমাদের পরামর্শ দেবেন। আশা করি তিন সপ্তাহ পর জনসন্মুখে আসতে পারবেন।

নায়েবে আমির বলেন, এই হাসপাতালের চেয়ারম্যান থেকে শুরু করে আয়া, সুইপার প্রত্যেকে শতভাগ দিয়ে আমিরের সেবার চেষ্টা করেছেন। আমরা অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান, হাসপাতালের এমডিসহ দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি জামায়াত ইসলামীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতির পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581