হাসপাতা‌লের টয়‌লে‌টে বাচ্চা প্রসব/ পাইপ ভে‌ঙ্গে নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম : মে ০৮ ২০২২, ০০:৩১
  • 502 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২২, ০০:৩১
  • 502 বার পঠিত
হাসপাতা‌লের টয়‌লে‌টে বাচ্চা প্রসব/ পাইপ ভে‌ঙ্গে নবজাতক উদ্ধার
৩

স্টাফ রি‌পোর্টার/
স্ত্রী সন্তান সম্ভাবা। ভ‌র্তি করা হল হাসপাতা‌লে। বিকা‌লে টয়‌লে‌টে গেল প্রসু‌তি। সেখা‌নেই বাচ্চা প্রসব হল। নবজাতক প‌রে গেল টয়‌লে‌টের ভিত‌রে। স্ত্রীর চ্কিা‌রে ছু‌টে এল স্বামী। দরজা ভে‌ঙ্গে ভিত‌রে ঢু‌কে টয়‌লে‌টের পাই‌পের ভিতর থে‌কে উদ্ধার করা হল নবজাতক‌কে।
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়।
নেয়ামত উল্লাহ বলেন, ‘তার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শনিবার বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়
। ডাক্তার সিজার করার পরামর্শ দেন। বিকেলে অপারেশনের জন্য ওষুধ কিনতে তি‌নি বাই‌রে যান।
ফিরে দেখেন টয়লেটের সামনে ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন।

‘লোকজন জানান, তার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছে। একজন আমাকে কমোডের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়েও কিছু পাইনি, কিন্তু পাইপের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের লোকজন বলেন, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। কারো অপেক্ষা না করে তি‌নি নি‌জেই দ্রুত কমোডের পাইপ ভেঙে নবজাতক‌কে বের করে আনেন। ভদ্রলোক জানান তার স্ত্রী প্রসববেদনায় টের পায়নি কখন সন্তান প্রসব হয়ে গেছে।

হাসপাতালের পরিচালক জানান, নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581