হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছে‌লের মৃত‌্যু

  • আপডেট টাইম : মে ২৭ ২০২১, ০৬:৫৬
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৭ ২০২১, ০৬:৫৬
  • 775 বার পঠিত
হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছে‌লের মৃত‌্যু
৩

বরিশালের হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে কাশেম হাওলাদার (৫৫) এবং তার ছেলে মুকতার হাওলাদার (৩০)। এ ঘটনায় কাশেম হাওলাদারের আরেক ছেলে মনির হোসেন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশেম হাওলাদার ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যান। এ সময় ছাগল ঘাস খেতে খেতে মাঠ থেকে পাশের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়। সেখান থেকে ছাগল সরাতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে কাশেম হাওলাদার বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখতে পেয়ে বাবাকে উদ্ধার করতে মুকতার হাওলাদার এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। তাদেরকে উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুতর আহত হন। পরে তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করত ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

বাবা – ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাবা ও ছেলে কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581