হিজলায় সিগারেট চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম : জুলাই ৩১ ২০২১, ০৬:৪০
  • 693 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ৩১ ২০২১, ০৬:৪০
  • 693 বার পঠিত
হিজলায় সিগারেট চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অপবাদে এক বেঁধে অমানুষিক নির্যাতন করে। উপজেলার কাউরিয়া বাজারের মুদি ব্যবসায়ী আবদুস সালামের দোকানে দুই প্যাকেট সিগারেট চুরি করার অভিযোগে নির্যাতন করা হয় বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়- কাউরিয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করে বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে র্নিমল দাস।
নির্মল দাস ওই দোকান থেকে দুই প্যাকেট সিগারেট চুরি করে বলে দাবি করে আব্দুস সালাম। ৩১ জুলাই বেলা ১১ টার সময় ব্যবসায়ী সালাম প্রকাশ্যে নির্মল দাসকে সুপারী গাছের সাথে বেধে জনসম্মুখে অমানবিক নির্যাতন করে। শুধু নির্যাতন করে শেষ হয়নি। তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ও ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে। এ নির্যাতনের চিত্রভিডিও ধারণ করে প্রত্যক্ষদর্শী অনেকে। এটি ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তার স্ত্রী রুপা দাস বাধা দিতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যবসায়ী সালাম। এ বিষয়ে নির্মল দাসের স্ত্রী রুপা জানান, আমার স্বামীকে সকাল বেলা ব্যবসায়ী সালাম বাড়ি থেকে বাজারে যাওয়ার খবর দিলে তিনি বাজারে যায়। বাজারে নিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছে। আমি খবর পেয়ে ছাড়াতে গেলে আমাকে সালাম ধাক্কা মেরে ফেলে দেয়। আমার স্বামী চুরি করলে আইন আছে। তারা এভাবে নির্যাতন করতে পারে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করছি। এ বিষয়ে ব্যবসায়ী সালাম বলেন, নির্যাতনের অভিযোগসমূহ মিথ্যা।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581