হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলা/ গ্রেপ্তার ৭

  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২২, ০৭:০৫
  • 565 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২২, ০৭:০৫
  • 565 বার পঠিত
হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলা/  গ্রেপ্তার ৭
৩

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের হিজলায় হরিনাথপুর ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাদল সিকদারের নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বিপ্লবসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেছে, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল সিকদারের নেতৃত্বে শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় রোববার সকালে পুলিশ হিজলা থানায় ১২০ জনকে আসামি করে মামলা করেছে।রোববার দুপুরে এলাকায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘শনিবার রাতে স্থানীয় বাদল সিকদারের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। ‘এ সময় কনস্টেবল মেহেদী হাসানকে এলোপাতাড়ি মারধর শুরু করলে এক পুলিশ কর্মকর্তা বাধা দিলে তারা তাকেও মারধর করে। পরে ফাঁড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাদের হামলার ঘটনা ফাঁড়ির সিসি ক্যামেরা ফুটেজে রয়েছে।’
কনস্টেবল মেহেদী হাসান বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর বাজার থেকে ফাঁড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ একটি ভ্যানগাড়ি আমাকে সজোরে ধাক্কা দেয়।
‘চালক কেন এটা করল বিষয়টি নিয়ে তাকে ক্ষোভ দেখালে ভ্যানচালক নেতাকর্মীদের কাছে সেটা জানিয়ে দেয়। পরে তারা ফাঁড়ির মধ্যে এসে আমাকে মারধরে গুরুতর আহত করে।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত বাদল সিকদারের কল দিলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় উপপরিদর্শক মিজানুর রহমান একটি মামলা করেন। অন্য আসামিদের সিসি টিভি ফুটেজে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581