৫ বছর পর বিএন‌পির হরতা‌লের ডাক/ প্র‌তিহ‌তের ঘোষণা আ'লী‌গের

২ সি‌টি‌তেই আ’লীগ/ বিএন‌পির প্রত্যাখ্যান

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২২:৫৯
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২২:৫৯
  • 784 বার পঠিত
২ সি‌টি‌তেই  আ’লীগ/ বিএন‌পির প্রত্যাখ্যান
৩

ডেস্ক ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে। শুধু মেয়র পদেই নয় কাউন্সিলর পদেও একচেটিয়া জয় বিএনপিকে হতাশ করেছে। বিএনপি নির্বাচনের ফলাফলপ্রত্যাখ্যান করে রাজধানীতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।প্রায় ৫ বছর পর বিএনপি’র পক্ষ থেকে হরতালের এ কর্মসূচি ঘোষণা করা হলো। ২০১৫ সালের ১৫ জানুয়ারি সর্বশেষ হরতাল পালন করে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতেলাগাতার অবরোধের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এর উপরে দুর্বৃত্তের হামলারপ্রতিবাদে এই হরতালের কর্মসূচি দিয়েছিলো।রাজধানীতে সকাল-সন্ধ্যা এই হরতালেরপ্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের দলগুলো। তবে আওয়ামীলীগ আজকের বিএনপির ডাকা গরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে। রাত পোনে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিতপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষপ্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। অর্থাৎ বিপুল ভোটের ব্যবধানে তাপস বিজয়ের পথে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনেও একই অবস্থা। অর্ধেক কেন্দ্রের ফলাফলেই প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম। মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৬১৯টি কেন্দ্রের ফলাফলে নৌকাপ্রতীকের আতিকুল পেয়েছেন দুই লাখ ৯৬৯ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ২৬২ ভোট। কাউন্সিলর পদের প্রায় সবগুলোই পেয়েছে নৌকা মার্কার প্রার্থীরা। ২/১টা আসন স্বতন্ত্র প্রার্থীরা পেেেলও তাও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবেপ্রত্যাখ্যান করছি। এরপ্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকেপ্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে।’ মির্জা ফখরুল বলেন, উত্তর ও দক্ষিণের ফলাফলে সরকারি মদদপুষ্ট। আমাদের আশঙ্কা সত্যপ্রমাণিত হয়েছে। এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে দখল করেছে। এই সরকার সচেতনভাবে গণতন্ত্রের সমস্তপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। জবরদস্তি করে নির্বাচন করে এবং জনগণের রায়কে পদদলিত করে, দলীয়করণ করে, নির্বাচনকেপ্রভাবিত করে ভোট লুট করা হয়েছে। আমরা এরপ্রতিবাদ করছি। এদিকে রাজধানীতে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি হরতালের ডাক দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার রাতে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কৌশল নিয়েছে। সেই কৌশলের অংশ হিসেবে তারা এই হরতাল ডেকেছে। ঢাকাবাসী তাদের এই হরতাল কখনো মেনে নেবে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581