৩৯৭ রানে থামল শ্রীলঙ্কা, নাঈমের ৬ উইকেট

  • আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০৪:৩৯
  • 510 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০৪:৩৯
  • 510 বার পঠিত
৩৯৭ রানে থামল শ্রীলঙ্কা, নাঈমের ৬ উইকেট
৩

বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ গতকালের খেলা শেষে বলেছিলেন, ৪০০ রানের নিচে শ্রীলঙ্কাকে অলআউট করতে চান। হেরাথের সেই চাওয়া পূরণ করেছে তাঁর শিষ্যরা। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনাররা শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছে ৩৯৭ রানে।

দুর্দান্ত খেলতে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল পঞ্চম উইকেটে গড়েন ১৩৬ রানের জুটি। শ্রীলঙ্কা পৌঁছে যায় ৪ উইকেটে ৩১৯-এ। এরপর ৬৬ রান করা চান্দিমালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাঈম। ওই ওভারেই নাঈম বোল্ড করেন নিরোশান ডিকভেলাকে (৩)।

লাঞ্চ বিরতির পর আক্রমণে আসেন সাকিব আল হাসান। ১১৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন তিনি। রমেশ মেন্ডিস বোল্ড হন ১ রানে, আর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন এমবুদেনিয়া (০)। ৪ উইকেটে ৩১৯ থেকে ৮ উইকেটে ৩২৮- এ পরিণত হয় শ্রীলঙ্কার স্কোর।

সঙ্গীদের হারিয়ে বিচলিত হননি ম্যাথিউস, দলকে টেনে নিয়ে যান ৩৯৭ রান পর্যন্ত। তবে শেষে অবশ্য আক্ষেপই সঙ্গী হলো ম্যাথিউসের। মাত্র ১ রানে জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৩৯৭ বলে ১ ছক্কা ও ১৯ চারে ১৯৯ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নাঈম হাসান। ১০৫ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৬টি উইকেট। ৩৯ রানের বিনিময়ে সাকিবের শিকার তিন উইকেট। অপর উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581