৬ হাজার টাকায় বিক্রি হলো এক জাম্বুরা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২১, ০৬:৪৬
  • 828 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২১, ০৬:৪৬
  • 828 বার পঠিত
৬ হাজার টাকায় বিক্রি হলো এক জাম্বুরা
৭

বিভিন্ন পণ্য নিলামে বিক্রি হলেও জাম্বুরা নিলামে বিক্রি করার সংবাদ সচরাচর শোনা যায় না। তাও আবার শুধুমাত্র একটি জাম্বুরা। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। নিলামে সাড়ে তিন কেজি ওজনের একটি জাম্বুরা বিক্রি হয়েছে ৬০০০ টাকায়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী দলের স্বেচ্ছাসেবক ইমাম হোসেন বিমান জাম্বুরাটি নিলামে তোলেন। এসময় শাহ আলম নামে একজন ছয় হাজার টাকায় কিনে নেন জাম্বুরাটি। জাম্বুরা নিলামে বিক্রির খবর পেয়ে ভিড় জমান উৎসুক জনতা।

জানা যায়, এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি বিক্রির ঘোষণা দেন স্বেচ্ছাসেবক ইমাম হোসেন বিমান। এখান থেকে পাওয়া অর্থ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবায় ব্যয় করা হবে বলেও ঘোষণা দেন তিনি। ফেসবুকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে ওই জাম্বুরার। পরে বুধবার সন্ধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার জাম্বুরাটি সরাসরি নিলামে তোলেন তিনি। এসময় ছয় হাজার টাকায় বিক্রি হয় জাম্বুরাটি।

নিলামের আয়োজক ইমাম বিমান জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে মো. সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন তাকে এই জাম্বুরাটি উপহার দেন মো. সুলতান। পরে অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্ত মানবতার সেবায় তহবিল গঠনে জাম্বুরাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581