• আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২০, ০৯:২২
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২০, ০৯:২২
  • 767 বার পঠিত
১

কলাপাড়া(পটুয়য়াখালী) প্রতিনিধি,০৭ আগস্ট।।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার
ঘোষকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রান মন্ত্রনালয়’র ত্রান প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেন। এ বিষয়টি শুক্রবার উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়’র ত্রান প্রশাসন শাখা’র উপসচিব আবু সাইদ মো.কামাল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ইউএনও’র স্বাক্ষর জাল করে ১ কোটি ১২ লক্ষ ৭৫ হাজার টাকা উত্তোলন করেছেন এবং ২৩ জুলাই সরকারী হিসাবে জমা করেছেন যা সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮এর ০৩(খ) এবং (ঘ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সেহেতু উক্ত বিধিমালা এর সংশ্লিষ্ট ধারায় তাকে সরকারী চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে উল্লিখিত বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হবে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে বিএসআর পার্ট-১ এর বিধি-৭১ অনুযায়ী বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ আশ্রয়ন-২ প্রকল্পের ১০টি
কমিউনিটি সেন্টার ও ছয়টি ঘাটলা নির্মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত এক কোটি ১১ লাখ ৭৫ হাজার তিন শ’ পয়ত্রিশ টাকা কোন কাজ না করেই জাল জালিয়াতি করে হাতিয়ে নেয় রাঙ্গাবালী উপজেলার মেসার্স সারিকা ট্রেডার্স এর মাধ্যমে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির গলাচিপাস্থ সোনালী ব্যাংকের হিসাব নম্বরে (চলতি-৪৩১০২০০০০১৫০৫) কলাপাড়া হিসাব রক্ষন অফিসের ব্যয় বরাদ্দ বিলের ভাউচারের মাধ্যমে এ টাকা হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581