চোলাই মদ তৈ‌রির দা‌য়ে নারীর ৫ বছর কারাদন্ড

  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ১১:৪৩
  • 709 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ১১:৪৩
  • 709 বার পঠিত
চোলাই মদ তৈ‌রির দা‌য়ে নারীর ৫ বছর কারাদন্ড
১

বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারী হলেন আশা গোমেজ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই নারীর বিরুদ্ধে ২০১১ সালের ১৯ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম।মামলার অভিযোগে তিনি বলেন, মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব তদন্তে সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581