সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২০, ০২:২৬
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২০, ০২:২৬
  • 773 বার পঠিত
সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা
২

বরিশালের দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের নিয়ে সদ্য গঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে সংবর্ধনা ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল এর উদ্যোগে এই সংবার্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক পরিষদ, বরিশাল এর সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্পাদক পরিষদ এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় সম্পাদক পরিষদ, বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সম্পাদক পরিষদ এবং নিউজ এডিটরস্ কাউন্সিল একে অপরের পরিপুরক।

বার্তা সম্পাদকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আপসাংবাদিকতাকে প্রশ্রয় দিবেন না। অপসাংবাদিতা রোধে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদক পরিষদ, বরিশাল এর সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, কাউন্সিলের সহ-সভাপতি এম.কে রানা, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ।

আলোচনা সভা শেষে নবগঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581