বর্তমান প্রজন্মের কাছে অণূকরণীয় সাংবাদিক মুনির হোসেন

  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ০৫:১৮
  • 747 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ০৫:১৮
  • 747 বার পঠিত
বর্তমান প্রজন্মের কাছে অণূকরণীয় সাংবাদিক মুনির হোসেন
২

স্টাফ রিপোর্টার ॥ মুনির হোসেন। শুধু একটি নামই নয়। বরিশালের সাংবাদিকতার ইতিহাস লিখলে প্রথমদিকে যাদের নাম উঠে আসবে তার মধ্যে তিনি অন্যতম। বরিশালের অস্থির মিডিয়াংগনে বর্তমান প্রজন্মের মাঝে বড় প্রয়োজন মুনির হোসেনর মত এক সাহসী অণূকরণীয় সাংবাদিক। শুধু কলম সৈনিকই নয়, নেতৃত্বেও তিনি ছিলেন অনমনীয়। রাজপথের এই কলম সৈনিকের ২৫ নভেম্বর ১৪ তম মৃত্যুবার্ষিকী। বরিশালের বর্তমান মিডিয়ায় যে শূণ্যতা বিরাজ করছে তার জন্য এক মূনীর হোসেনর বড় প্রয়োজন প্রকট হয়ে উঠেছে। অজীবদ্দশায় মুনির হোসেন একাধারে যেমন রাজপথে থেকে প্রগতিশীল রাজনীতির কথা বলেছেন, তেমনি কাগজের পাতায় নানা প্রতিবেদন লিখে হয়ে উঠেছিলেন একজন সাহসি সাংবাদিক। আবার অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ মুনির হোসেন বরিশাল সাংস্কৃতিক অঙ্গনেও দাপুটে পদচারনা করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন। অ্যাডভোকেট নেহাল হোসেন ও খালেদা বেগমের পুত্র মুনির হোসেনের জন্ম ১৯৬৩ সালের আগস্ট মাসে। ছাত্রাব¯’ায় নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত করা মুনির হোসেন বরিশাল নগরীর ব্রজমোহন বিদ্যালয় (বিএম.স্কুল) থেকে এসএসসি এবং ব্রজমোহন কলেজ থেকে এইচ.এস.সি ও ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তারপর যেখানেই তিনি নিজেকে যুক্ত করেছেন সেখানেই পেয়েছেন সুনাম ও খ্যাতি। তাঁর নেতৃত্বের গুনাবলী তাঁকে অল্প সময়ে নেতৃত্বের আসনে বসাতে সাহায্য করেছিল। মুনির হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের একজন সৈনিক হিসেবে রাজপথে লড়াই সংগ্রামে সবসময় ছিলেন সামনের কাতারে। কোন অপশক্তির কাছে মাথানত না করে মুনির হোসেন আমৃত্যু মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মানুষ হিসেবে নিজেকে পরিচালিক করে গেছেন। বরিশালে আওয়ামী স্বে”ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করে এ সংগঠনের কর্মী সমর্থক বাড়াতে কাজ করেছেন আমৃত্যু পর্যন্ত। নগরীর অশ্বিনী কুমার হল অথবা বিবির পুকুরের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ভরাট কন্ঠের অধিকারী মুনির হোসেন যখন বক্তব্য রাখতেন তখন শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট হয়ে তাঁর বক্তব্য শুনতেন। বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত থাকা মুনির হোসেন আবৃত্তি আর সঞ্চালক হিসেবে স্বল্প সময়েই সকলের নজর কেড়ে ছিলেন। ১৯৯৩ সালে মাত্র ৩০ বছর বয়সে মুনির হোসেন বরিশালের ২৭টি জোটের সমন্বয়ে গঠিত বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মূলত নব্বইয়ের দশকে মুনির হোসেন অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ হিসেবে রাজপথে সরব ছিলেন সকল অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে। ১৯৯২ সালে মুনির হোসেনের সম্পাদনায় ‘ইতিবৃত্ত’ নামে একটি সাহসী ম্যাগাজিন বের হয়। একটা সময় এ পত্রিকাটি বরিশালবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়ে সকলের নজর কেড়েছিলেন। ত্যাগ, তিতিক্ষা আর নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে একজন সাংস্কৃতিক সংগঠক অথবা একজন রাজনৈতিক নেতা হিসেবে স্বল্প সময়ে প্রতিষ্ঠা পাওয়া মুনির হোসেন সাংবাদিক নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন বরিশালের বহুল প্রচারিত ¯’ানীয় দৈনিক আজকের বার্তার বার্তা সম্পাদক। এক সময়ে বরিশালের বাইরে থেকে যখন একেএম মুস্তাফিজুর রহমানের সম্পাদনায় দৈনিক প্রবাসী প্রকাশিত হতো তখন মুনির হোসেন সেই পত্রিকার বরিশাল সংবাদদাতা ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের বরিশাল সংবাদদাতা ও জাতীয় দৈনিক জনকন্ঠের বরিশাল প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। নেতৃত্বের গুনে তিনি একাধারে ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০১ সালে বরিশাল প্রেসক্লাবের (বর্তমানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। স্পষ্টবাদী মুনির হোসেন ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তিনি নিজে যেমনি স্বপ্ন দেখতেন তেমনি তার কাছে থাকা মানুষ গুলোকেও স্বপ্ন দেখাতেন। ১৯৯৬ সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন মুনির হোসেন ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সভাপতি। ক্ষমতাসীন দলের একজন নেতৃত্ব পর্যায়ের নেতা হয়েও মুনির হোসেন স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেননি। বরং তিনি তার পেশাকে সম্মান জানিয়ে ওই সময়ে একজন পুরোদস্ত সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুনির হোসেন ২০০৬ সালের ২৫ নভেম্বর হঠাৎ করে সকলকে কাঁদিয়ে মাত্র ৪৩ বছর বয়সে পরপারে পাড়ি জমান। তার শূণ্যতা আজও পূরণ হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581