• আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৯:৩৩
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৯:৩৩
  • 781 বার পঠিত
২

বরিশালের উজিরপুরে বরযাত্রীর মাইক্রোবাস থেকে আট বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ারের ক্যানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা (৩০), গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার বাপ্পা সাহা (৩০) ও ভোলার বোরহানউদ্দিন বাজার এলাকার শুভ সাহা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বরিশাল নগর থেকে গৌরনদীমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যান ও আট বোতল বিদেশী মদসহ তিন যুবককে আটক করা হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে ছিল।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581