পটুয়াখালীর গলাচিপায় বিরোধীয় সম্পত্তিতে মরিচ তোলা নিয়ে সংঘর্ষে ইউনুস হাওলাদার (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ইউনুস হাওলাদারের সাথে গজালিয়া ইউনিয়নের মধ্য হরিদেবপুর গ্রামের কালাম হাওলাদার গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দু’পক্ষ বিরোধীয় জমিতে মরিচ তুলতে গিয়ে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
১
পটুয়াখালীর গলাচিপায় বিরোধীয় সম্পত্তিতে মরিচ তোলা নিয়ে সংঘর্ষে ইউনুস হাওলাদার (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ইউনুস হাওলাদারের সাথে গজালিয়া ইউনিয়নের মধ্য হরিদেবপুর গ্রামের কালাম হাওলাদার গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দু’পক্ষ বিরোধীয় জমিতে মরিচ তুলতে গিয়ে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।