বরিশালসহ চার বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-এ ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিম্নোক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বরিশাল বিভাগ

জেলা: ভোলা, উপজেলা: চরফ্যাশন
উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম
চরফ্যাশন নুরাবাদ, মোস্তাফিজুর রহমান
চরফ্যাশন আহাম্মদপুর, মো. ফখরুল ইসলাম

জেলা: ঝালকাঠি, উপজেলা: সদর উপজেলা
উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম
সদর উপজেলা কেওড়া, এ. কে. এম. জাকির হোসেন