নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকেরা। শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে শ্রম অধিদপ্তরে রাত ১১টা পর্যন্ত সরকার ও শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হয়। এর আগে খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে ঢাকার সদরঘাটসহ নদীপথে মানুষ ও পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।