২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ৫৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল মহানগীর বিভিন্ন ওয়াডে রয়েছে ২৫ জন। আজ শনাক্ত হওয়া ৫৩ জন সহ এ পর্যন্ত এ জেলায় ১২৭৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩জন।
গতকাল ২২ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১ জন ব্যক্তির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার ৫ জন, হিজলা উপজেলায় ১ জন নার্স ও ১ জন স্বাস্থ্য সহকারীসহ ৪ জন, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত অক্সফোর্ড মিশন রোড এলাকার ৫ জন, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৪ জন, কাউনিয়া ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, সদর রোড, আলেকান্দা ও ভাটিখানা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, রুপাতলি, নতুন বাজার, কালীবাড়ি রোড, লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, নৌ-পুলিশের ১ জন সদস্য,র্যাব-৮ এ কর্মরত ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ১ জন নার্স, ১ জন স্টাফসহ ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন চিকিৎসক ও সদর উপজেলাধীন রায়পাশা কড়াপুর এলাকার ১ জন সহ মোট ৫৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।