গত ২৪ ঘন্টায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যায় স্ব‌স্তি ফি‌রে‌ছে সবার মা‌ঝে। বি‌শেষ ক‌রে গত ক‌য়ে‌দিন দি‌নে ৪০ থে‌কে ৫০ এর ম‌ধ্যে আক্রা‌ন্তের গড় ছিল, পু‌রো মাস জু‌ড়ে ছিল ৩০ এর উপ‌রে, গতকাল মাত্র ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। সম্ভবত এক মা‌সের ম‌ধ্যে এ‌টি সর্ব‌নিম্ন। মারা গে‌ছেন ১ জন। সুস্থ হ‌য়ে‌ছেন ০৬ জন। আজ শনাক্ত হওয়া ১৩ জন সহ অদ্যাবধি এ জেলায় ১২৮৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হ‌য়ে‌ছেন ২২০ জন এবং এ পযর্ন্ত মৃতু্যর সংখ্যা ১৯ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত মনসুর কোয়ার্টার, আলেকান্দা, ব্রাউন কম্পাউন্ড, ফিশারি রোড, সাগরদী, বটতলা, শাহ পরান সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ১ জন স্টাফসহ মোট ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।