নিজস্ব প্রতিবেদক।। সারা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব মেনে ৩১শে জুলাই শুক্রবার বিকেল ৫টায় বরিশালের গড়িয়ারপাড় সংলগ্ন সারা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের কার্যালয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সত্তাধিকারি সাইদুজ্জামান খান লিয়ন, তার ভাই স্বপন খান, শাওন খান ও সুমন খান।

অনুষ্ঠানে ৪০জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার দেওয়া হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে ১ম পুরষ্কার ১টি মোটর সাইকেল, ২য় পুরষ্কার ১টি ফ্রিজ, ৩য় পুরষ্কার ১টি টিভি, ৪র্থ পুরষ্কার ইলেকট্রিক ওভেন, ৫ম পুরষ্কার মোবাইল ফোন সহ ৪০টি পুরষ্কার ভাগ্যবান ৪০ জনের মাঝে বিতরণ করা হয়। প্রথম হওয়া কুপন নাম্বারটি হলো ১১৩৫৯৬ (আজম- ০১৭২৯৭৫৫১৫৬)। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছে একটি মটর সাইকেল। মোট তিনটি পুরস্কারের মধ্যে অন্যান্য কুপন নাম্বারসমুহ হচ্ছে যথাক্রমে- ১৩০৭৫৭, ৩৩৪৯৬।