জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যুগান্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।

এ সময় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকমণ্ডলী, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বরিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বনায়নের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ২৩শ’ গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পরিকল্পিত সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু।

পৃথিবীর অস্তিত্ব রক্ষা ও সবার সুস্থ থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন, সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।