দি বরিশাল ডেস্ক।। বরিশালে পুলিশ লাইন্স জামে মসজিদ বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগষ্ট নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদে মাগরিব বাদ বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।