নাহিদ বিন রফিক (বরিশাল): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সন্ধ্যায় বরিশাল নগরীর খামারবাড়ির চত্বরে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. তাওফিকুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, ডিডিএই কার্যালয়ের উপসহকারি কৃষি কর্মকর্তা গাজী জালাল উদ্দিন, মো. জাহিদুল কবির, মেট্টোপলিটন কৃষি অফিসের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাসুদ পারভেজ, বরিশাল সদরের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর স্মরণে কৃষি বিষয়ক আরো যেসব চলচ্চিত্র দেখানো হয় তা হলো: বঙ্গবন্ধু মানুষের মণিকোঠায়, কর্ম গড়ে ভবিষ্যৎ কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব এবং স্বল্পোন্নত দেশে থেকে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ।অনুষ্ঠানে অর্ধশতাধিক দর্শক উপস্থিত ছিলেন।