স্টাফ রিপোর্টার \ সাংবা‌দিক‌দের ম‌ধ্যে বিভ‌ক্তির ফ‌লে ব‌রিশা‌লে এ‌কের পর এক সংগঠন গ‌ড়ে উ‌ঠে‌ছে। আর সে প‌থেই হে‌টে‌ছে ব‌রিশাল সংবাদপত্রের সম্পাদকবৃন্দ। ঐক্য হল না ব‌রিশা‌লের ৪০ টি প‌ত্রিকার সম্পাদকদের ম‌ধ্যে। এক সা‌থে , একই দি‌নে গ‌ঠিত হল দু‌টি সংগঠন। এক‌টি ‘সম্পাদক পরিষদ- বরিশাল’, যার সভাপ‌তি শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত বরিশাল প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি এবং ব‌রিশা‌লের সর্বা‌ধিক প্রচা‌রিত প‌ত্রিকা আজ‌কের বার্তার সম্পাদক কাজী না‌সির উ‌দ্দিন বাবুল, সম্পাদক, দৈ‌নিক দ‌খি‌নের মুখ প‌ত্রিকার সম্পাদক, আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেসক্লা‌বের বর্তমান সম্পাদক এস এম জা‌কির হো‌সেন। অপ‌র দি‌কে ব‌রিশাল প্রেস ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি, দৈ‌নিক শাহানামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ সভাপ‌তি এবং দৈ‌নিক প‌রিবর্তন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহামুদ‌কে সম্পাদক ক‌রে গ‌ঠিত হ‌য়ে‌ছে প্রকাশক ও সম্পাদক প‌রিষদ। সম্পাদক প‌রিষ‌দের মোট ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক বরিশাল প্রতিদিন এর সম্পাদক কাজী মফিজুল ইসলাম । সহ-সভাপতি করা হয়েছে দৈনিক মতবাদের আব্দুর রাজ্জাক ভূঁইয়া, দৈনিক আমাদের বরিশালের সম্পাদক অ্যাডভোকেট এস.এম রফিকুল ইসলাম, দৈনিক বরিশালের আজকাল এর সম্পাদক শারমিন আক্তার, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক এম. রহমান। উপদেষ্টারা হলেন মো. মিজানুর রহমান, ডা. এসএম জাকির হোসেন, মেহেরুন্নেছা বেগম ও অপর্ণা খান।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের বার্তার সম্পাদক শেখ শামীম হোসেন ও দৈনিক বরিশালের সময় পত্রিকার সম্পাদক কে.এম. তারেকুল আলম অপু।
এদিকে ‘সম্পাদক পরিষদ-বরিশাল’ এর অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক বরিশালের কথা’র সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক দৈনিক দখিনের সময়’র আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক তারুণ্যের বার্তার সম্পাদক নাছির আহম্মেদ রনি, প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক করা হয়েছে দৈনিক বরিশালের আলো পত্রিকার সম্পাদক মো. মোস্তফা কামালকে।
এছাড়া কমিটিতে আরও পঁাচ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। এরা হলেন, পর্যায়ক্রমে দৈনিক প্রথম সকাল এর সম্পাদক কাজী আল মামুন, দৈনিক ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরণ, দৈনিক বরিশাল বার্তার আলহাজ্ব নুরুল আমিন, দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর ও দৈনিক সংবাদ সকালের ইমরানুল হক।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সত্য সংবাদের অ্যাড. মহসিন মন্টু, দৈনিক বরিশাল সমাচার’র ফারজানা চৌধুরী, দৈনিক বরিশালের কাগজ পত্রিকার ডা. মো. নজরুল ইসলাম, দৈনিক ন্যায় অন্যায় পত্রিকার সরদার খালেদ হোসেন স্বপন, দৈনিক দখিনের কাগজ পত্রিকার মো. হাবিবুর রহমান, দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার আমিনুল ইসলাম তুহিন ও দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার তাওহিদুল ইসলাম।
অপর দি‌কে প্রকাশক ও সম্পাদক প‌রিষ‌দে উপ‌দেষ্টা করা হ‌য়ে‌ছে প্রবীন সাংবা‌দিক , ব‌রিশাল প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি, আইনজী‌বি, দৈ‌নিক দ‌ক্ষিণাঞ্চল প‌ত্রিকার সম্প‌দক এস এম ইকবাল ও বিপ্ল‌বি বাংলা‌দেশ প‌ত্রিকার প্রকাশক, মু‌ক্তি‌যোদ্ধা নুরুল আলম ফ‌রিদ‌কে। ৩৬ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি‌তে উপ‌স্থিত ছি‌লেন সভায় উপস্থিত ছিলেন গোপাল সরকার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, খলিলুর রহমান, এম লোকমান হোসাইন, মীর্জা রিমন, মুজিব ফয়সাল, সাহিন হাসান, রাইসুল ইসলাম অভি, এম মিরাজ হোসাইন, এম সালাহউদ্দিন, আরিফুর রহমান, কে এম সামসুদোহা, মামুনুর রশীদ নোমানী, কাজী জাহাঙ্গীর হোসেন, মাওলানা ইমরানুল হক, আলাম মিয়া, ফারুক লিটু, রফিকুল ইসলাম, সালেহ টিটু, রফিকুল ইসলাম পনু প্রমুখ।