স্টাফ রি‌র্প্টোর, ব‌রিশাল থে‌কে /বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

 

সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ভর্তি হয় ওই রোগী এবং সারে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়।

 

মৃত পুরুষ ব্যক্তি বরিশাল মেট্রোপলিটন থানাধীণ কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

 

তিনি জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরী বিভা‌গে আ‌সে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষন পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌নে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরন করা হ‌বে।

 

ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান জানান, তি‌নি বিষয়‌টি জান‌তে পে‌রেছেন। এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া  চলছে