করোনাভাইরাস মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ সচিবকে জেলা ভাগ করে দায়িত্ব বণ্টন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। ব‌রিশা‌লের ৬ জেলায় ৬ জন স‌চিব‌কে দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে। এরা হ‌চ্ছেন, ব‌রিশাল জেলায় শিল্প মন্ত্রনাল‌য়ের স‌চিব আঃ হা‌লিম, ঝালকা‌ঠি জেলায় কৃ‌ষি স‌চিব মোঃ না‌সিরুজ্জামান, পটয়াখালী‌তে বাংলা‌দেশ পে‌ট্রো‌লিয়াম ক‌র্পো‌রেশ‌নের স‌চিব মোঃ সামছুর রহমান, ভোলায় দা‌য়িত্ব পে‌য়ে‌ছেন প‌রিকল্পনা ক‌মিশ‌নের স‌চিব আবুল কালাম আজাদ, বরগুনায় ‌বিদু্যৎ স‌চিব ড. সুলতান আজ‌ম এবং পি‌রোজপু‌রে প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের স‌চিব মোঃ তোফাজ্জল হো‌সেন।