ব‌রিশা‌লে ব্যানসন ও হলিউডের নকল সিগা‌রেট জব্দ

  • আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৩, ০১:০১
  • 437 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৩, ০১:০১
  • 437 বার পঠিত
ব‌রিশা‌লে ব্যানসন ও হলিউডের নকল সিগা‌রেট জব্দ
২

দি বরিশাল ডেস্ক।। ব‌রিশা‌লে কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ‌্যান থে‌কে ব‌্যানসন এবং হ‌লিউ‌ড ব্রা‌ন্ডের নকল ৮ হাজার ৫০০ প‌্যা‌কেট সিগা‌রেট জব্দ ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বা‌কেরগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক সত‌্যরঞ্জন খাস‌কেল।

তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিকা‌লে বা‌কেরগঞ্জ বাসস্ট‌্যান্ড এলাকায় অ‌ভিযান চালা‌লে পটুয়াখালীগামী রেড এক্স কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ‌্যানে তল্লাশি চালা‌নো হয়। এসময় ওই কাভার্ডভ‌্যান থে‌কে ১৭ কার্টন সিগা‌রেট জব্দ করা হয়। প‌্যা‌কেটে ব্রিটিশ টোবা‌কোর ব‌্যানসন ও হ‌লিউড ব্রা‌ন্ডের লেখা থাকলেও থানায় নি‌য়ে যাচাই বাছাই করা হ‌লে সিগা‌রেটগু‌লো নকল ব‌লে নি‌শ্চিত হওয়া যায়।

তি‌নি ব‌লেন, নকল সিগা‌রেটগু‌লো পাবনা থে‌কে জ‌নৈক নাঈম না‌মের এক ব‌্যক্তি পটুয়াখালী ও কলাপাড়ায় কু‌রিয়া‌রের মাধ‌্যমে পাঠা‌চ্ছি‌লো। সেখা‌নে প্রাপ‌কের নামের স্থা‌নেও নাঈম লেখা র‌য়ে‌ছে।

থানা সূ‌ত্রে জানা গে‌ছে, সন্ধ‌্যা ৮টার দি‌কে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ফরহাদ সরদার নাঈম না‌মের ওই ব‌্যক্তি‌কে মু‌ঠো‌ফো‌নে কল করে শ‌নিবা‌রের ম‌ধ্যে থানায় আসার কথা বল‌লে নাঈম না‌মের ওই ব‌্যক্তি ফোন কে‌টে দেন। পরবর্তী‌তে নাঈ‌মের মু‌ঠো‌ফে‌ান বন্ধ পাওয়া যায়।

অপর‌দি‌কে বিশ্বস্ত এক‌টি সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে, ব‌রিশাল নগরী‌তে এই নকল সিগা‌রেট বিক্রি হ‌য়ে থা‌কে। বাজার রো‌ডের চারজন ব‌্যবসায়ীর মাধ‌্যমে এই নকল সিগা‌রেট পু‌রো ব‌রিশা‌লে সাপ্লাই হ‌য়ে থা‌কে। অ‌তি‌রিক্ত লা‌ভের আশায় অল্প দা‌মে খুচরা দোকানগু‌লো‌তে সরবরাহ করা হয় এই সিগা‌রেট। এই সিগা‌রেটও প‌াবনা থে‌কে ব‌রিশা‌লে আ‌সে। ২শ টাকায় ব‌্যানসন সিগা‌রে‌টের প‌্যা‌কেট খুচরা দোকানগু‌লো‌তে সরবরাহ ক‌রে বাজার রো‌ডের ওই চার ব‌্যবসায়ী। আর এরা শুধু ব‌্যানসন ও হ‌লিউড ব্রা‌ন্ডের নকল সিগা‌রেটই সরবরাহ ক‌রে থা‌কে।

← Back

Thank you for your response. ✨

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581