কাউখালীতে ভাইকে কুপিয়ে বোনকে গণধর্ষণ

  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২৩:০৪
  • 841 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২৩:০৪
  • 841 বার পঠিত
কাউখালীতে ভাইকে কুপিয়ে বোনকে গণধর্ষণ

  কাউখালীতে বোনকে গণধর্ষণ ও ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী ও হামলায় গুরুতর আহত তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৮নং জোলাগাতী ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হোসেন জানান, রাতে স্থানীয় নুরে আলম নামের এক ব্যাক্তি আমাকে ফোন করে গণধর্ষণ ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে এমন খবর দেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা পেশায় জেলে।
হামলায় আহত ভাই জানান, রাতে ওই গ্রামের মহারাজ হোসেনের বাড়িতে মাছ দিয়ে ফেরার সময় স্থানীয় ৬/৭ জন দুর্বৃত্ত তার বোনকে তুলে নিতে চায়। এতে বাধা দিলে স্থানীয় মোজাম্মেল বয়াতীর ছেলে জামাল বায়াতী (২৮), মোসলেম শিকদারের ছেলে জিয়াদুল শিকদার (২৫), শাহীন হাওলাদারের ছেলে আবু বক্কর ছিদ্দিকী (২৪), মাহাবুব শিকদারের ছেলে মিজান শিকদার (২৬) ও হক মৃধার ছেলে ইব্রাহিম মৃধা (২৩) তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। এসময় তাদের সাথে থাকা মোসলেম গাজীর ছেলে কামাল গাজী (৩৫) ও আকবর আলী হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫) তার বোনকে ধর্ষণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুব্রত বিশ্বাস জানান, ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তার জ্ঞান ফেরে। আর ভাইয়ের শরীরের ডান হাঁটুর নিচে ও বাম হাতের কনুই থেঁতলানো এবং মাথার উপরে ডান পাশে কাটা চিহ্ন পাওয়া গেছে।

ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব জানান, রাতেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত কামাল গাজী স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, তার নামে কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493