বরিশাল ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
বজ্রপাতে আলোর ঝলকানি ও শব্দে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর ৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাতাবুনিয়া ও দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানিয়েছেন।
দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় বজ্রপাতের আলোর ঝলকানি ও শব্দে শ্রেণি কক্ষে থাকা শিক্ষার্থীরাআতঙ্কিত হয়ে পড়েন।এ সময় এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছিলো। দ্রুত তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।
পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক বলেন, একই সময়ে বজ্রপাতের শব্দ ও আলোর ঝলকানিতে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন।কিছুসময় পর তাদের জ্ঞান ফিরে আসে। তখন পরিবারকে খবর দিয়ে তাদের দেওয়া হয়েছে।