হরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসির

  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৫৬
  • 178 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৫৬
  • 178 বার পঠিত
হরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসির

হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পার হতে চাওয়া দুইটি বাণিজ্যিক জাহাজে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) এর দুটি গানবোট থেকে গুলি চালানো হয়েছে।

ট্যাঙ্কারের ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, কোনো ধরনের আগাম সংকেত বা রেডিও বার্তা ছাড়াই গানবোট দুটি হঠাৎ করে গুলি শুরু করে। তবে জাহাজ এবং এর ক্রুরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে তারা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গুলির মুখে পড়েছে বলে সামুদ্রিক নিরাপত্তা ও শিপিং সূত্রগুলো নিশ্চিত করেছে।

ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রণালিটি উন্মুক্ত হলেও জাহাজ চলাচলের জন্য তাদের বিশেষ অনুমতি লাগবে এবং নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। এই গুলির ঘটনা সেই শর্ত ও প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581