বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মনপুরা প্রতিনিধি ঃ
অপরিকল্পিত ভাবে ড্রেন নিমার্ণ,ঝুকিঁতে প্রধান সড়ক,মনপুরায় ভবিষ্যত সৌন্দর্য বর্ধনের কাজে বাঁধা,বিদ্যুৎতের খাম্বা পরে যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
মনপুরার প্রাণ কেন্দ্র হাজির হাট বাজার। হাজির হাট বাজার থেকে মনপুরা যে কোন জায়গা যাওয়ার মেইন রাস্তা হলো বাজার থেকে উপজেলা যাওয়ার রাস্তাটি। এই ব্যস্ততম রাস্তাটি আরো প্রসস্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, দ্বীপ বাসির জন্য।
সরেজমিনে দেখা যায় রাস্তা থেকে কোন জায়গা না রেখে ড্রেনের কাজ করা শুরু করে, ঠিজাদার। রাস্তার পাশ ঘেসে, এখন বর্ষাকাল যে কোন সময় বৃষ্টি হলে ভেঙ্গে পড়তে পারে মেইন রাস্তার ঘাইট ওয়াল, বৃষ্টির পানিতে ভেঙ্গে যেতে পারে মেইন রাস্তারটি। এর ফলে ভবিষ্যতে ও রাস্তা প্রসস্থ করার জন্য আর কোন জায়গা রইল না এতে সরকারের ঘোষণা অনুসারে গ্রাম কে শহর করার পরিকল্পনা মনপুরার জন্য বাস্তবায়ন নাও হতে পারে।
রাস্তার ঘাইট ওয়াল ঘেষে মাটি খনন করার ফলে কারেন্টের খাম্বা ও রয়েছে ঝুঁকিতে, যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা এবং অন্ধকারে পড়তে পারে পুরাে উপজেলা
এমতাবস্থায় মনপুরার সাধারণ জনগন স্হানীয় এমপি মহদয়ের সুদৃষ্টি কামনা করেন, যাতে করে পরিকল্পিতভাবে এই ড্রেনের কাজ হয় এবং মনপুরা উপজেলা গ্রাম কে শহর করার পরিকল্পনার বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।