নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট
আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২৬, ২২:০৩
46 বার পঠিত
আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২৬, ২২:০৩
46 বার পঠিত
নতুন জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে বড় পরিবর্তন আনা হচ্ছে। গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেলেও উচ্চতর গ্রেডে এ হার ধাপে ধাপে কমবে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় সেই অভিন্ন হার আর থাকছে না। ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন বেশি হলেও শতাংশের হিসাবে প্রতিবছর বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।