দেশে একদিনে করোনা শনাক্ত সব রেকর্ড ভাঙল, মৃত্যু ২১

  • আপডেট টাইম : মে ২৫ ২০২০, ১৪:৪৯
  • 755 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৫ ২০২০, ১৪:৪৯
  • 755 বার পঠিত
দেশে একদিনে করোনা শনাক্ত সব রেকর্ড ভাঙল, মৃত্যু ২১

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন, মারা গেছে ২১ জন এবং সুস্থ হয়েছে ৪৩৩ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১১ হাজার ৫৪১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৪৫১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫০১ জন। সুস্থ হয়েছে ৪৩৩ জন। মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৩৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493