বরগুনায় কিশোর গ্রুপের হামলায় দশম শ্রেণীর স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৫:২৯
  • 837 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৫:২৯
  • 837 বার পঠিত
বরগুনায় কিশোর গ্রুপের হামলায় দশম শ্রেণীর স্কুলছাত্র নিহত

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে ঈদে বেড়াতে গিয়ে কিশোর গ্রুপের হামলায় দশম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে তার উপর হামলা করা হয়। এতে গুরুতর আহত হৃদয় (১৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে মারা যায়। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা এবং মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বরগুনা সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493