আ‌গৈলঝাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃতু্য / স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৬:৪২
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৬ ২০২০, ১৬:৪২
  • 753 বার পঠিত
আ‌গৈলঝাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃতু্য / স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

রিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃতু্য হ‌য়ে‌ছে। প‌রিবা‌রের অ‌ভি‌যোগ পরিকল্পিতভাবে হত্যার পরে লাশ ঝুলিয়ে রাখা হ‌য়ে‌ছে। স্থানীয় রত্নপুর গ্রাম থেকে মুক্তি রানী বৈদ্য (১৮) নামের ওই নারীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ। এসময় গৃহবধূর দিনমজুর বাবার খুন অভিযোগের প্রেক্ষিতে স্বামী মিঠুন বৈদ্যসহ শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে। শ্বশুর পরিবার হত্যার অভিযোগ অস্বীকার করলেও এই বিয়োগান্তের ঘটনায় তাদের বিরুদ্ধে গৃহবধূর বাবা সুমন বৈদ্য একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সূত্রে জানা গেছে- একই গ্রামের বাসিন্দা খোকন বৈদ্যর ছেলের খোকন বৈদ্যর সাথে প্রতিবেশী দিনমজুর সুমন বৈদ্যর মেয়ে মুক্তি রানীর হৃদয়ঘটিত সম্পর্ককে বছরখানেক আগে পারিবারিকভাবে সম্পর্কে রুপ দেওয়া হয়। কিন্তু কিছুদিন যেতেই শশুর পরিবার যৌতুকের বিভিন্ন দাবিতে চাপ দেওয়ায় তাদের সংসারে কলহ দেয়।

নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ- মেয়ের বিয়ে পারিবারিকভাবে হলেও তা মন থেকে মেনে নিতে পারেনি মিঠুনের পরিবার। বিভিন্ন সময় যৌতুক হিসেবে গহনা আর নগদ টাকা দাবি করে আসছিল মেয়ে জামাই ও তার বাবা-মা। কিন্তু দিনমজুর হওয়ায় তাদের সেই দাবি শুরুতে পূরণ করা গেলেও পরবর্তীতে ব্যর্থ হওয়ায় তার মেয়েকে বিভিন্ন সময়ে কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

মুক্তির বাবা সুমন অভিযোগ করেন- যৌতুকের অর্থ না পেয়ে সোমবার রাতে মেয়ে মুক্তিকে তার স্বামী মিঠুন বৈদ্য, শ্বশুর খোকন বৈদ্য ও শ্বাশুড়ি রিনা সমাদ্দার নির্যাতন করে হত্যা করেছে। এবং নিজেদেরকে রক্ষাচেষ্টাস্বরুপ পরবর্তীতে লাশটি ঘরের ভেতরে আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার করতে থাকে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল জানান, মঙ্গলবার ভোরে থানায় ফোন করে মুক্তি রানী বৈদ্যর আত্মহত্যার খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডেকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে লাশ উদ্ধারের প্রাক্কালে শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন খুনের আলামত দিচ্ছে। তারপরে গৃহবধূর বাবাও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে প্রাণবিয়োগের এ ঘটনায় স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার করা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493