বরিশাল বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল

  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১৫:০০
  • 1079 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১৫:০০
  • 1079 বার পঠিত
বরিশাল বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল

বরিশাল বিভাগে ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা ৪০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪০৫ ।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গে‌ছে বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনসহ মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০৫ জন। এর মধ্যে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চে রয়েছে বরিশাল জেলা। এই জেলায় আক্রান্ত ১৯০ জন। পিরোজপুর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই জেলায় আক্রান্ত ৬৪ জন। এরপর বরগুনায় ৫৫ জন, পটুয়াখালীতে ৪৩ জন, ঝালকাঠিতে ৩৮ জন ও ভোলায় ২৩ জন।৯ এপ্রিল থেকে আজ বুধবার পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪০৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলো। এর মধ্যে গত আট দিনেই শনাক্ত হয়েছে ১৫৮ জনের, যা মোট শনাক্তের ৩৯ দশমিক শূন্য ১ ভাগ। এর মধ্যে মারা গেছেন ৯ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, গত ৯ এপ্রিল বরগুনা ও পটুয়াখালী জেলায় করোনায় সংক্রমিত দুজন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে এই বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ২৬ এপ্রিলের মধ্যে বিভাগের ছয় জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এপ্রিলে বিভাগে প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১২ মধ্যে সীমাবদ্ধ থাকলেও শেষ সপ্তাহে কিছুটা কমে আসে। এরপর মে মাসের প্রথম থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। সেটা ১৮ মে পর্যন্ত ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমিত ছিল। এরপর আবার বাড়তে থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493