১৫ জুন পর্যন্ত শিক্ষা প্র‌তিষ্ঠান বন্ধ!

৩১ মে থেকে সীমিত আকারে তুলে দেয়া হচ্ছে ‘লকডাউন’!

  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১৭:৩৯
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৭ ২০২০, ১৭:৩৯
  • 833 বার পঠিত
৩১ মে থেকে সীমিত আকারে তুলে দেয়া হচ্ছে ‘লকডাউন’!

৩১ মের পর আর বাড়ছে না সাধারণ ছুটি। বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে।

তবে, আপাতত গণপরিবহন চালু করা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকার কথা বলেছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’

কবে নাগাদ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটির মেয়াদ ৩০ মে শেষ হবে। ৩০ মে’র আগেই ছুটি বাড়বে কি না সে সিদ্ধান্ত জানাতে হবে। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

২৫ এপ্রিল একটি প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ অফিসগুলো বর্ধিত সাধারণ ছুটির দিনে সীমিত আকারে খোলা থাকবে।

সর্বশেষ গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপনে ১৭ থেকে যে সাধারণ ছুটি, শবে কদরের ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঈদের সাধারণ ছুটি ঘোষণা করা হয় এখনও তা চলছে।

বাংলাদেশ জার্নাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493