মনপুরায় আরো ৩ জন করোনা রোগী সনাক্ত

  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১৭:০৫
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১৭:০৫
  • 798 বার পঠিত
মনপুরায় আরো ৩ জন করোনা রোগী সনাক্ত

মোঃ মিজানুর রহমান জুয়েল মনপুরা প্রতিনিধি ঃ
ভোলার মনপুরায় নতুন করে আরো ৩জন করোনা আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নিয়ে মনপুরা উপজেলা ৭জন করোনা রো‌গি সনাক্ত হল।  সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আতংক। 

মনপুরা উপজেলা হাসপাতাল থেকে গত ১৮  মে ১১জনের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়। আজ ২৮ মে সকা‌লে ভোলা  সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, তাদের মধ্যে ৩জন করোনা আক্রান্ত। তি‌নি জানান এ পযার্ন্ত  ১৩৩ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানো হয়। তারমধ্যে ৭জন আক্রান্ত হয়। প্রথম  রোগী ধরা পড়ে ২২শে এপ্রিল। প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকি ৬ জন এখনো হাসপাতালে আইশোলশনে আছে।৭জনের মধ্যে ৬জনই পুরুষ ১ জন নারী।

নতুন ৩ জনের একজন রিজার্ভ পুলিশ, একজন মনপুরা হাসপাতালের ওয়ার্ড বয়। নারী জন হলেন করোনা আক্রান্ত রোগীর স্ত্রী । তিনি ৪নং  দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। এই নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আক্রান্ত হয় দুজন। দুজনেই স্বামী স্ত্রী।এরা দুজনেই ঢাকা ফেরত, গার্মেন্টস কর্মী। 

ঢাকা থেকে মনপুরা আসার পর স্বামী স্ত্রী দুজনকেই  করোনার নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানো হয় কিন্তু স্বামীর পজেটিভ হলেও স্ত্রীর নেগেটিভ আসে তারপরও স্ত্রী কে মনপুরা হাসপাতালে রাখা হয় এরপর স্ত্রীর শারীরিক আবস্থা ভালো দেখলে তাকে হাসপাতাল ২দিন রেখে বাড়িতে  পাঠানো হয় । যখন হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয় তখন তার নমুনা আবার সংগ্রহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত স্ত্রীর বাবার বাড়ি ২নং হাজির হাট ইউনিয়নে ৪নং ওয়ার্ড। এত দিন করোনা আক্রান্ত রোগী স্ত্রী তার বাবার বাড়ি‌তে ছিল।

মনপুরা হাসপাতালের ওয়ার্ড বয় এবং পুলিশ  কনস্টেবল  দুজনেই এখন মনপুরা হাসপাতালে আইশোলশনে আছেন। এদিকে আক্রান্ত গৃহবধু এখন মনপুরা ডিগ্রি কলেজে  আইশোলোশনে আছেন, সাথে তার স্বামীকেও মনপুরা ডিগ্রি কলেজ পাঠানো হয়।
এই ব্যাপারে ডাঃ সাবিবর রহমান বাপ্পা বলেন ক‌রোনা আক্রান্ত দম্প‌তিকে মনপুরা ডিগ্রি কলেজ আইশোলশনে রাখা হয়েছে। বাকি দুজন মনপুরা হাসপাতালে আইশোলশনে আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493