ফিক্সিংকাণ্ডে উথাপ্পা-মিঠুনকে তলব, সন্দেহের তালিকায় ১০০ ক্রিকেটার

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০২:৩৯
  • 1020 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ০২:৩৯
  • 1020 বার পঠিত
ফিক্সিংকাণ্ডে উথাপ্পা-মিঠুনকে তলব, সন্দেহের তালিকায় ১০০ ক্রিকেটার

স্পট ফিক্সিংকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ভারতের তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা ও বিনয় কুমারকে নোটিশ পাঠিয়েছে দেশটির সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। একই মামলায় সাবেক ভারতীয় পেসার অভিমন্যু মিঠুনকে ডেকে পাঠিয়েছে তারা। মূলত কর্নাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ফিক্সিংয়ের দায়ে এ ক্রিকেটার ত্রয়ীকে তলব করা হয়েছে।

সিসিবি জানিয়েছে, কেপিএল স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত সন্দেহে মোট ১০০ ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যেই উথাপ্পা, বিনয় ও মিঠুনের নাম রয়েছে। সেই তালিকায় ভারতীয় তারকা ক্রিকেটার মনীশ পাণ্ডেও রয়েছেন ।একই সঙ্গে লিগে অংশগ্রহণকারী প্রতিটি দলের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তারা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, কর্নাটক প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ এবং ক্রিকেটারদের গতিবিধি খুঁটিয়ে দেখছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।ইতিমধ্যে ক্রিকেটারদের ফোন কলের রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। এর ভিত্তিতে উথাপ্পা, বিনয়, মিঠুনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তারা।

কেপিএল স্পট ফিক্সিংকাণ্ডে এখন পর্যন্ত আসফাক আলি থারা,সিএম গৌতম, আবরার কাজি, বিনু প্রসাদ, নিশান্ত শেখাওয়াত ও বিশ্বনাথকে গ্রেফতার করেছে সিসিবি। এ মামলার জড়িত সন্দেহে কয়েকজন বুকি (জুয়াড়ি) এবং মধ্যস্বত্বাকারীকে (দালাল) গ্রেফতার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493