বরিশালের মেহেন্দীগঞ্জে ৭ লাখ রেনুপোনা জব্দ

  • আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৪:২১
  • 860 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৪:২১
  • 860 বার পঠিত
বরিশালের মেহেন্দীগঞ্জে ৭ লাখ রেনুপোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে অবৈধ পাঁচারকালে জেলার মেহেন্দিগঞ্জের শ্রীপুরের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে সকল রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেনু পোনাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা অবৈধভাবে পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর
কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশী করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনুপোনা উদ্ধার করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত ৭ লাখ পিস রেনুপোনা
কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493