বরিশালে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

  • আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৯:৪৩
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৯:৪৩
  • 733 বার পঠিত
বরিশালে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক॥ গত ২৭ মে বুধবার বাংলাদেশর বিভিন্ন জেলায় মৌসুমি ঘুর্নিঝড় আঘাত হানে, ঘুর্নিঝড় এর আঘাতে বরিশালের কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়। ঐদিন বরিশাল নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ সংলগ্ন এলাকার বাসিন্দা রেহানা ইয়াসমিন, স্বামী মোঃ মিজানুর রহমান খান এর পরিবারের বসতঘর ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান তাদের ক্ষতির কথা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান কে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করলে আজ ২৯ মে শুক্রবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুইবান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ত্রাণ সামগ্রী হিসেবে চা, ডাল, আলু, লবন, চিনি, তেল, ইত্যাদি সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। ত্রাণসহ সার্বিক সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার জেলা প্রশাসকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুকরিয়া জ্ঞাপন করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493