বরগুনায় কচুখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মে ৩০ ২০২০, ১১:২৫
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩০ ২০২০, ১১:২৫
  • 773 বার পঠিত
বরগুনায় কচুখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার ফসলি মাঠের কচুখেত থেকে সোহরাব হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহরাব হাওলাদার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জোনাব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহরাব একজন ডিম বিক্রেতা। সোহরাব সবসময় বাড়িতে একা থাকে। তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন সকাল থেকে তার সন্ধান না মিললে সবাই মিলে তাকে খুজঁতে শুরু করেন। এরই এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশের ফসলি মাঠের ডোবায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
স্থানীয় জলিল নামে এক ব্যাক্তি জানান, আমি ঘটনার আগেরদিন রাতে সোনার বাংলা বাঁজারে সোহরাবকে সর্বশেষ দেখেছি। ঘটনার দিন সকালে তার বাড়ির সামনে দিয়ে যখন যাই তখন তার কোন সাড়াশব্দ পাই নি। বিকেলে বৃষ্টির পর জানতে পারি তার লাশ পাওয়া গেছে।
নিহত সোহরাবের স্ত্রী হালিমা বলেন, আমার মা অসুস্থ থাকায় আমি মায়ের কাছে থাকি। তবে প্রতিদিন কয়েকবার এই (সোহরাবের বাড়ি) বাড়িতে আসি। ঘটনার দিন সকালে এসে আমার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খুজঁতে শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে লক্ষ করি বাড়ির পিছনে সিঁধ কাটা। রাতে সিঁধ কেটে বাড়ির ভিতরে লোকজন ঢুকে আবার তাতে মাটি ও ইট চাপা দিয়ে রেখে যায়। তারপর বাড়ির পাশের ডোবায় তার লাশটি খুজেঁ পাই।
এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মোকামিয়া ইউনিয়নের করুনা এলাকার ফসলের মাঠের একটি ডোবায় এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা করে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493